শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীকে দেখলে ‘উগ্র’ মনে হয়: জুলাইযোদ্ধা মেহনাজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রী ও জুলাইযোদ্ধা নাফসিন মেহনাজ আজিরিন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রী ও জুলাইযোদ্ধা নাফসিন মেহনাজ আজিরিন।

একইসঙ্গে তিনি বলেন, শিক্ষামন্ত্রীকে দেখলে ‘উগ্র’ মনে হয়।

বৃহস্পতিবার (৭ মে) এক আলোচনা সভায় নাফসিন মেহনাজ এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী দুই দিন আগে এক বক্তব্যে বলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যদি বেশি ফ্রিডম দেওয়া হয় তখন তারা জঙ্গি প্রডিউস করবে। প্রথম কথা হচ্ছে, ১৮ তারিখ যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা না নামত তাহলে আপনারা কোথায় থাকতেন এটা আগে চিন্তা করেন।’

জুলাইযোদ্ধা মেহনাজ বলৈন, ‘যখন এহসানুল মিলন সাহেব এ কথাটা বললেন যে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অনেক বেশি ফ্রিডম দেওয়া হলে জঙ্গি প্রডিউস করা হবে। আসলে শিক্ষাটা আমাদের শিক্ষার্থীদের নিয়ে প্রশ্ন আসে না, শিক্ষাটা হচ্ছে তার নিজের শিক্ষা নিয়ে। আপনার কি শিক্ষা যে আপনি এরকম টাইপের ল্যাংগুয়েজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে করেন?’

তিনি বলেন, শিক্ষামন্ত্রীকে দেখলে আমার ‘উগ্র’ মনে হয়। উনার আচারব্যবহার এমন যে উনি একাই সুপিরিয়ার আর সবাই চিটারবাটপার। মানে উনি একাই পিউর সওল আর সবাই চিটারবাটপার দিয়ে ভরা। কিন্তু উনার যেসব আচরণ সেগুলো আসলে খুবই উগ্রবাদী আচরণ।’

তিনি আরও বলেন, ‘উনার নিজের ল্যাংগুয়েজ ঠিক করা এবং উনার নিজের যে কথাবার্তা, আচার ব্যবহার ডেভেলপ করা উচিত বলে আমি মনে করি,’

নাফসিন মেহনাজ বলেন, টেরোরিস্টের কোনো বাবামা নেই, কোনো সোসাইটি নেই, কোনো ইনস্টিটিউশন নেই। একটা ইন্ডিভিজুয়াল ঘটনা দিয়ে আপনি তো পুরো ইনস্টিটিউশনে জাজ করতে পারেন না।

তিনি আরও বলেন, আমাদের পলিটিক্স করার কোনো স্ট্রাকচার নেই। আমাদের তো ডাকসু নেই, আমাদের কোনো ছাত্র সংগঠন নেই, কিন্তু আপনারা দেখেছেন যে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় কীভাবে রাজপথে ছিল এবং জুলাই অভ্যুত্থান সফল করেছিল।’

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More