দীপ্ত নিউজ
বাংলাদেশ

জিআই অনুমোদন পেল আরও ৩ পণ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জিআই অনুমোদন পেল আরও ৩ পণ্য

যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান এবং জামালপুরের নকশি কাঁথাকে ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে মোট অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা দাঁড়িয়েছে ৩১।

আরও পড়ুন: ‘টাঙ্গাইল শাড়িকে’ ভারতের জিআই পণ্য হিসেবে নিবন্ধন বাতিলের দাবি

২০০৩ সালে বাংলাদেশে এ কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন অধিদফতর (ডিপিডিটি) যাত্রা শুরু করে। ২০১৬ সালে জামদানি শাড়িকে বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

১১ ফেব্রুয়ারি অনুমোদিত তিনটি পণ্য– টাঙ্গাইল শাড়ী, নরসিংদীর অমৃতসাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার অনুমোদনের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।

সুপ্তি/ দীপ্ত সংবাদ