দীপ্ত নিউজ
বিনোদন

জামিন পেলেন মাহিয়া মাহি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামিন পেলেন মাহিয়া মাহি
জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ও মারপিটের মামলায় চিত্র নায়িকা মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেছেন আদালত।

শনিবার(১৮ মার্চ) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন। প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এই আদেশ দেন বলে জানান মামলার আইনজীবী অ্যাড.আনোয়ার শাহাদাত সরকার।

এর আগে পু‌লি‌শ কর্মকর্তার বি‌রুদ্ধে মিথ‌্যা তথ‌্য সামা‌জিক যোগা‌যো‌গে প্রচা‌রের দা‌য়ে ডি‌জিটাল নিরাপত্তা আই‌নের মামলায় চিত্র না‌য়িকা মা‌হিয়া মা‌হিকে দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গ্রেপ্তার করে এবং ৭ দিনের রিমান্ড আবেদন করে মাহিয়া মাহিকে গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ।

পরে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে । কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন মিলল নায়িকার। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন জামিন আদেশ দেন।

মামলার আইনজীবী অ্যাড.আনোয়ার শাহাদাত সরকার বলেন,তার মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন।

আল/দীপ্ত