দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুরে তিনটি হাসপাতাল সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জামালপুরে তিনটি হাসপাতাল সিলগালা
লাইসেন্স না থাকায় জামালপুরে তিনটি বেসরকারি হাসপাতাল সিলগালা

জামালপুর শহরের তিনটি বেসরকারি হাসপাতালের লাইসেন্স না থাকায় সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: জামালপুরে গরুর মই দৌড় প্রতিযোগীতা

এসময় শহরের মিয়াপাড়ার আমিনা হাসপাতাল, পাঁচ রাস্তা মোর সংলগ্ন এশিয়ান জেনারেল হাসপাতাল ও জিয়া কলেজ মোড়ে শফিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে তিনটি প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকায় সিলগালা করে দেওয়া হয়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শুধু লাইসেন্সের আবেদন দিয়েই দীর্ঘদিন থেকে ওই হাসপাতালগুলো অপারেশন ও স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে আসছিল।

আরও পড়ুন: জামালপুরে গ্যাস সংকটের কারনে সারকারখানার উৎপাদন বন্ধ

 

এসএ/দীপ্ত নিউজ