// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিএনপির শ্রদ্ধা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা পৌনে ১০টার দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এরআগে, সকাল ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে সাভারের উদ্দেশে রওয়ানা হন বিএনপি নেতারা।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম ও বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় সহ–সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ–দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর–দক্ষিণ বিএনপির আয়োজনে দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে বিজয় র‌্যালি বের করবে দলটি।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More