
শোভাযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে হাঁটলেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ও ঐতিহাসিক সার্বভৌমত্ব র্যালি বা শোভাযাত্রা। দীর্ঘ ২০ বছর পর সম্পূর্ণ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে এই দিবসটি পালন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার বিকেল ৩টার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালির উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পায়ে হেঁটে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মিছিলে অংশ নেন এবং নেতৃত্ব দেন।








