শিরোনাম
মাগুরায় খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন গাজীপুরে উড়াল সেতুতে দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ একই পরিবারের নিহত ৩ দেশের ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য ঝুঁকিতে আইপিএলবিনিময় চুক্তিতে পাঞ্জাবে পান্ডিয়া, মুম্বাইয়ে যাচ্ছেন আর্শদীপ সাংবাদিক রবিনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, অনলাইন এডিটরসের তীব্র প্রতিবাদ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড আজ সিঙ্গেলস ডে, যেভাবে কাটাবেন
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় কিশোরকে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাই, যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় কিশোরকে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাই, যুবক গ্রেফতার

 

চুয়াডাঙ্গায় লাঠির আঘাতে রুবেল শেখ (১৪) নামে এক কিশোরকে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ জুন) সকাল ১০ টার দিকে সদর উপজেলার মর্তুজাপুর গ্রামের মাঠের একটি খেজুর বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুবেল শেখ সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইয়ামিন শেখের ছেলে।

ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সোহাগ আলী (২০) নামে এক যুবককে।

গ্রেফতারকৃত সোহাগ আলী একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে অভিযুক্ত সোহাগ আলী ভ্যান চালক রুবেলকে দশমাইল বাজারে ভাড়ায় নিয়ে যাওয়ার কথা বলে বের হয়। এসময় প্রলোভন দেখিয়ে কৌশলে মর্তুজাপুর গ্রামের মাঠের ভেতর নিয়ে লাঠি দিয়ে মাথায় একাধিক আঘাত করে রুবেলকে হত্যা করে সোহাগ।

হত্যাকাণ্ড শেষে মাঠের একটি খেজুর বাগানের ভিতর তার মৃতদেহ গামছা ও ঘাস দিয়ে ঢেকে রাখে সে। পরে ভ্যানটি নিয়ে ঝিনাইদহের ডাকবাংলা বাজারে বিক্রি করতে যায় সোহাগ। সেখানে এনআইডি কার্ড দেখাতে বললে সেখানে বিক্রেতার বিভিন্ন প্রশ্নের জবাবে একপর্যায়ে ধরা খেতে হবে বুঝতে পেরে ভ্যানটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যায় সে। খবর পেয়ে ওই বাজারে পৌঁছে ভ্যানের গায়ে লিখিত মোবাইল নম্বরের সূত্র ধরে গতকাল রাতে সোহাগকে আটক করে পুলিশ।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে সোহাগ। তার দেখানো স্থান থেকে কিশোর রুবেলের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, পরবর্তী আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

জান্নাতুল আওলিয়া / আল/ দীপ্ত সংবাদ