মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চবির ঝর্ণায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিখোঁজের ৯ ঘণ্টা পর জুনায়েদ নামে এক স্কুলছাত্র মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় ঘুরতে এসে এ দুর্ঘটনা ঘটে। জুনায়েদ চট্টগ্রাম নগরীর মহসিন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের কিছু ছাত্র বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলেন। তারা ঝর্ণায় গোসলে নামলে বুঝতে পারেন জুনায়েদকে আশপাশে দেখা যাচ্ছে না। জুনায়েদের পরিবারের সদস্যরা ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানায়। প্রশাসন ফায়ার সার্ভিসের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করে। প্রায় ৯ ঘণ্টার তল্লাশি শেষে বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

রুনা/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More