দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে আগুন লেগে একই পরিবারের তিন জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে আগুন লেগে একই পরিবারের তিন জন নিহত

চট্টগ্রামে বায়েজীদে কাঁচা বসত ঘরে আগুন লেগে দুই শিশু ও মা সহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মে) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ভোর রাত সাড়ে ৪ টার দিকে বায়েজীদের পূর্ব শহীদ নগর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত। আগুনে পুড়ে গেছে পাশপাশি থাকা ছয়টি কাঁচা বসত ঘর । খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা আগুন নির্বাপন করে। পরে দগ্ধ তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধ তিনজনেরই শরীরের প্রায় ৯০ শতাংশের বেশি পুড়ে যায় বলে জানায় চিকিৎসকরা। এর মধ্যে সকালে মারা যায় এক শিশু। পরে দুপুরে মৃত্যু হয় মা ও আরেক শিশুর।

আল/দীপ্ত সংবাদ