শিরোনাম
৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে ৩ জনকে হত্যা দুজনের মৃত্যুদণ্ড

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চট্টগ্রামে ৩ জনকে হত্যা দুজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের বায়েজিদ বালুছড়ায় ছাত্র শিবিরের অভ্যন্তরীণ বিরোধে ব্রাশফায়ারে শিবির ক্যাডার ছোট সাইফুলসহ তিনজন হত্যা মামলায় দুর্ধষ ক্যাডার জামাই কাশেম ও ইউসুফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামাল হোসেন এ রায় দেন।

২০০৪ সালের ২৯ জুন ব্রাশফায়ারে নিহত হন শিবিরের ক্যাডার ছোট সাইফুল, তার বড় ভাই আলমগীর ও বোন মনোয়ারা বেগম। পরদিন সাইফুলের স্ত্রী আয়েশা আক্তার বায়েজীদ থানায় মামলা করেন। মামলায় শিবিরের দুর্ধষ ক্যাডার জামাই কাশেম, ইউসুফ, গিট্টু নাছির ও ফয়েজ মুন্নাকে আসামি করা হয়।

চারজনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্রও দাখিল করে। পরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন গিট্টু নাছির ও ফয়েজ মুন্না।

২০০৭ সালের ৫ জুলাই বাকি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এদিকে মামলা থেকে অব্যাহতি পেতে কাশেম শিবির ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। এরপর নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেনি।

 

রুনা আনসারী/এজে/ দীপ্ত সংবাদ