দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে নারী নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ২ যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে নারী নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ২ যুবক নিহত

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকার বিটাক মোড়ে নারী সংক্রান্ত বিষয় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার (৮মে) রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

নিহত দুই যুবক হলেন: মাসুম ও সবুজ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিটাক মোড়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে আড্ডা দেওয়ার সময় এক মেয়ে বন্ধুকে নিয়ে বাজে মন্তব্য করার জেরে এ সংঘর্ষ হয়। এক পযার্য়ে দুই জন ছুরিকাঘাতে আহত হয় ।

গুরুতর আহত অবস্থায় তাদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান অতিরিক্ত রক্ত ক্ষরণে তাদের মৃত্যু হয়েছে। দুই গ্রুপের সংঘর্ষে দুজনের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে নগরের বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ।

ওই কর্মকর্তা আরও জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের পর হত্যাকান্ডের মূল কারণ ও কারা জড়িত ছিল তা জানা যাবে।

 

এমি/দীপ্ত সংবাদ