দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে তুলাতলী বস্তিতে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে তুলাতলী বস্তিতে ভয়াবহ আগুন

চট্টগ্রাম নগরীর তুলাতলী বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সোমবার (০১ মে) বেলা পৌনে ১১টার দিকে বাকুলিয়া রাজাখালীর ওই বস্তিতে এ আগুনের ঘটনা ঘটে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবদুল্লাহ বলেন, বেলা পৌনে ১১টার দিকে বাকুলিয়া রাজাখালীর জামাইবাজারের একটা বাসা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন তুলাতলী বস্তিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আগ্রাবাদ থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ওই বস্তিতে প্রায় দেড়শ ঘর রয়েছে।

আফ/দীপ্ত সংবাদ