দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে নেতাকর্মীদের সাথে অভিমানে নিজ গাড়ীতে অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে নেতাকর্মীদের সাথে অভিমানে নিজ গাড়ীতে অগ্নিসংযোগ

 

গাজীপুরের কালিয়াকৈরে নিজ দলীয় নেতৃবৃন্দের সাথে তীব্র অভিমানে নিজের প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে ভস্মিভূত করলেন মঈন দেওয়ান নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার নির্জন বগাবাড়ী বিলে নিজ গাড়ীটি নিজে চালিয়ে নিয়ে গিয়ে এঘটনা ঘটান তিনি। তার গাড়ীর আগুন বহুদূর থেকে দেখা গেলে কৃষকদের ভীড় জমে যায়।

এসময় ফেইসবুক লাইভে মঈন বলেন, বিএনপির ডাকা ৩ দিনের অবরোধের প্রথম দিনে চন্দ্রা ত্রিমোড়ে তার গাড়ী মৃদূ ভাংচুর এবং তাকে লাঞ্ছিত করে পিকেটাররা। কিন্ত ঘটনার ৪দিন পেড়িয়ে গেলেও এখন পযর্ন্ত বিএনপি বা স্বেচ্ছা সেবক লীগের কোন নেতাকর্মী তার খোঁজ খবর নেননি। এতে তিনি মনোকষ্ঠ পান। মনোকষ্ঠ থেকেই স্থানীয় কয়েক জন সংবাদকর্মীকে সাথে নিয়ে আজ সকালে গাড়ীটিতে অগ্নিসংযোগ করেন।

প্রতক্ষদর্শীরা জানান, মঈন কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবকলীগের সদস্য এবং চন্দ্রা ত্রিমোড় এলাকার একটি ডায়গনোষ্টিক সেন্টারের মালিক। গাড়ীটি সম্পূর্ণ পুড়েনা যাওয়া পযর্ন্ত তিনি সজল চোখে সেখানেই দাঁড়িয়ে থাকেন।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খাঁন জানান, বিষয়টি লোক মুখে শুনেছি, এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এসএ/দীপ্ত নিউজ