দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩০ পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩০ পালিত
উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালিত

উৎসবমুখর পরিবেশে গাজীপুরে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩০ পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা–ইলিশের আয়োজন করে।

আফ/দীপ্ত সংবাদ