গাজায় ত্রাণ সহায়তা ঢোকার প্রস্তাব অনুমোদন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

অবশেষে ফিলিস্তিনের গাজায় আরও ত্রাণ সহায়তা ঢোকার প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

প্রায় দুই সপ্তাহের আলোচনা ও ভোটাভুটি নিয়ে কয়েক দিনের চেষ্টা সফল হলো জাতিসংঘের। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

স্থানীয় সময় শুক্রবার এ প্রস্তাব পাশ হয়। তবে এতে যুদ্ধ বিরতির বিষয়টি ছিল না।

অবশ্য যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য একটি পরিবেশ সৃষ্টি করতে, জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান ছিল সংযুক্ত আরব আমিরাতের খসড়া প্রস্তাবে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল।

এদিকে, গাজায় অবিরাম বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। নোসেইরাত ও খান ইউনিস শরণার্থী শিবিরে একের পর এক হামলা চালানো হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More