দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার

দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে স্থলবন্দর সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বৈঠকে মনোজ কুমার বলেন, ভারত অংশে রাস্তাঘাট ও কোয়ারেন্টাইনসহ বেশকিছু কাজ চলমান রয়েছে। সেগুলো শেষ হলে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি–রপ্তানি আরও বাড়বে।

তিনি আরও বলেন, বর্তমানে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে। দুই দেশের উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে খুব দ্রুতই ট্যুরিস্ট ভিসা চালু করা হবে।

আল