শিরোনাম
সারা দেশে ২১৩ নাশকতা, ৯৯ পরিবহনে আগুন: তথ্য উপদেষ্টা গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্য চান রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান ২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল এবং কার্যকর করার আহ্বান রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

খবর পড়ছে রোবট লিসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খবর পড়ছে রোবট লিসা
রোবট লিসা

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনায় বিপ্লব আনল ওড়িশার টিভি চ্যানেল (ওটিভি)।

টেলিভিশনে মানুষের মতোই সংবাদ উপস্থাপন করে ব্যাপক সাড়া ফেলেছেন এআই জেনারেটেড রোবট লিসা। রবিবার (৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই সংবাদ উপস্থাপককে সামনে আনা হয়।

ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে, সংবাদ পরিবেশিকা লিসাকে একটি হ্যাণ্ডলুমের শাড়ি ও মেরুন রঙের ব্লাউজে দেখা যায়। তার কথা বলার ধরন দেখে দর্শকরা রীতিমতো চমকে গেছেন। কেউ কেউ এটিকে সুন্দরী রোবট হিসেবে আখ্যা দিয়েছেন।

নিউজ অ্যাঙ্কর লিসাকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন চ্যানেলের কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডা। তিনি বলেন, এআই নিউজ অ্যাঙ্কর লিসার মাধ্যনে নতুন মাইলফলক তৈরি হবে। লিসা প্রথম ওড়িশার এআই নিউজ অ্যাঙ্কর।

তিনি আরও বলেন, লিসার অনেক ভাষায় কথা বলার ক্ষমতা রয়েছে। আপাতত ওটিভি নেটওয়ার্কের টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য শুধুমাত্র ওড়িশা ও ইংরেজিতে সংবাদ উপস্থাপন করবে। লিসাকে ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

প্রসঙ্গত, জনপ্রিয়তা বাড়ছে চ্যাট জিপিটি’র মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের।শুধুমাত্র প্রযুক্তি সংক্রান্ত চাকরির ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রেই ভবিষ্যতে ছড়ি ঘোরাতে পারে এআই।

২০২২ সালের নভেম্বরে ওপেন এআই শুরু করেছিল তাদের টুল চ্যাট জিপিটি। চলতি বছর ফেব্রুয়ারিতে চালু হয়েছে গুগল বার্ড ও মাইক্রোসফট বিং। বিগত কয়েক মাসে এই তিনটি এআই টুল নিয়ে প্রচুর আলোচনা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ