শিরোনাম
ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
দীপ্ত নিউজ
জাতীয়

ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়?

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়?

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করতে মজুরি বোর্ডে ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ। এর বিপরীতে মালিকপক্ষ ন্যূনতম মজুরি ১৫হাজার ৭০০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মজুরি বোর্ডের চতুর্থ সভা চলা অবস্থায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং এ শিল্পে নিয়োজিতদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশমালা প্রণয়নে এ আলোচনায় বসেছেন তারা। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বৈঠকের বিরতিতে বিকেল সাড়ে ৪টার দিকে আজাদ সুবহানী বলেন, নিম্নতম চতুর্থ গ্রেডে মালিক পক্ষ ১৫ হাজার টাকা প্রস্তাব ছিল। দ্বিতীয় প্রস্তাবে মালিক পক্ষ চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৫০০ টাকা বলেছিল। সব শেষ প্রস্তাব এসেছে চতুর্থ গ্রেডে নিন্মতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা।

শুরুতে প্রথম গ্রেডে শ্রমিকপক্ষের প্রথম প্রস্তাব ছিল ৪৮ হাজার টাকা। বিপরীতে মালিকপক্ষ প্রথম প্রস্তাব ছিল ১৭ হাজার ৮৫০ টাকা। দ্বিতীয় গ্রেডে শ্রমিকপক্ষের প্রথম প্রস্তাব ছিল ৪৩ হাজার টাকা, বিপরীতে মালিকপক্ষের প্রথম প্রস্তাব ছিল ১৬ হাজার ৯৫০ টাকা। তৃতীয় গ্রেডে শ্রমিকপক্ষের প্রথম প্রস্তাব ছিল ৩৮ হাজার টাকা। বিপরীতে মালিকপক্ষের প্রথম প্রস্তাব ছিল ১৬ হাজার ১১০ টাকা। চতুর্থ গ্রেডে শ্রমিকপক্ষের প্রথম প্রস্তাব ছিল ৩২ হাজার টাকা, বিপরীতে মালিকপক্ষের প্রথম প্রস্তাব ছিল ১৫ হাজার টাকা।

এরপর ফের আলোচনা ও বিতর্কের পর শ্রমিকপক্ষ দ্বিতীয়বার প্রস্তাব করে। সেখানে টাকার অংক কমিয়ে প্রথম গ্রেডে শ্রমিকপক্ষের দ্বিতীয় প্রস্তাব ছিল ৪০ হাজার টাকা, বিপরীতে মালিকপক্ষের দ্বিতীয় প্রস্তাব ছিল ১৮ হাজার ১৫০ টাকা। দ্বিতীয় গ্রেডে শ্রমিকপক্ষের দ্বিতীয় প্রস্তাব ছিল ৩৫ হাজার টাকা, বিপরীতে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৭ হাজার ২৫০ টাকা। তৃতীয় গ্রেডে শ্রমিকপক্ষের দ্বিতীয় প্রস্তাব ছিল ৩০ হাজার টাকা। বিপরীতে মালিকপক্ষের দ্বিতীয় প্রস্তাব ছিল ১৬ হাজার ৬৫০ টাকা। চতুর্থ গ্রেডে শ্রমিকপক্ষের দ্বিতীয় প্রস্তাব ছিল ২৫ হাজার টাকা, বিপরীতে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৫ হাজার ৫০০ টাকা।

আজ মঙ্গলবার সর্বশেষ ও তৃতীয় প্রস্তাবে শ্রমিকপক্ষ প্রথম গ্রেডের জন্য ৩৫ হাজার টাকা প্রস্তাব করে। বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব দেয় ১৮ হাজার ৮২৮ টাকা। দ্বিতীয় গ্রেডে শ্রমিকপক্ষ তৃতীয় প্রস্তাব দেয় ৩০ হাজার টাকা, বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব দেয় ১৭ হাজার ৮৮৭ টাকা। তৃতীয় গ্রেডে শ্রমিকপক্ষ তৃতীয় প্রস্তাব দেয় ২৭ হাজার টাকা, বিপরীতে শ্রমিকপক্ষ প্রস্তাব দেয় ১৬ হাজার ৯৯৬ টাকা। চতুর্থ গ্রেডে শ্রমিকপক্ষ তৃতীয় প্রস্তাব দেয় ২২ হাজার টাকা, বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব দেয় ১৫ হাজার ৭০০ টাকা।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী আরও জানান, এটি চূড়ান্ত নয়। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য আলোচনা চলছে। আশা করছি, আজকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব। সূত্র: এনটিভি।