শিরোনাম
রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন?
ছবি: সংগৃহীত

রাতের আকাশে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ দেখা যাবে আজ। পূর্ণিমার বিশেষ তিথির এ চাঁদ ‘বিভার সুপারমুন’ নামে পরিচিত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যাস্তের পর রাতের আকাশে সুপারমুন স্পষ্ট হবে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার সময় পৃথিবীর সবচেয়ে কাছাকাছি (পেরিজি) অবস্থানে আসার সময় পূর্ণিমা তিথি থাকলে এ সুপারমুনের দেখা মেলে।

নাসা আরও জানিয়েছে, আজকের সুপারমুনটি বছরের সবচেয়ে অন্য পূর্ণিমার তুলনায় ১৪% পর্যন্ত বড় এবং ৩০% পর্যন্ত বেশি উজ্জ্বল দেখাতে পারে। পাশাপাশি পূর্ণ চাঁদের খুব কাছাকাছি অবস্থানে দেখা যাবে বিখ্যাত নক্ষত্রপুঞ্জ প্লাইয়াডিস বা সপ্তর্ষিমণ্ডলীর মতো পরিচিত সাত বোনের তারাগুচ্ছকেও।

শুধু তাই নয়, নভেম্বর মাসের আজকের বিভার মুনই রাতের আকাশে ধারাবাহিকভাবে আরও একাধিক সুপারমুনের সূচনা করবে। যেগুলো পর্যায়ক্রমে ২৪ ডিসেম্বর, ২২ জানুয়ারি এবং ২০ ফেব্রুয়ারিতে দেখা যাবে।

বিভার সুপারমুন দেখার সেরা সময়

মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যাস্তের পর থেকেই রাতের আকাশে দেখা যাচ্ছে বিভার মুন। আর এ পূর্ণিমার চাঁদ তার পূর্ণতম রূপে পৌঁছাবে রাত ৮টা ৫৩ মিনিটে।

কোথায় দেখা যাবে

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে আজ সন্ধ্যা ও রাতে বিভার সুপারমুনের মহাজাগতিক দৃশ্য দেখা যাচ্ছে।