শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
ক্রিকেট

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন যেসব ক্রিকেটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন যেসব ক্রিকেটার
নতুন বছরের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা। ছবি: সংগৃহীত

নতুন বছরের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও ২১ জন ক্রিকেটারকে নিয়ে তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তির তালিকা দেয়া হয়েছে।

তামিমসহ আগের বছর কেন্দ্রীয় চুক্তিতে থাকা পুরোনোদের মধ্যে বাদ পড়েছেন চার জন– এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন ও আফিফ হোসেন। তামিম কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না বলে আগেই ক্রিকেটে পরিচালনা বিভাগকে জানিয়েছিলেন।

এক নজরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি:


তিন ফরম্যাটের চুক্তিতে আছেন: লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।

টেস্টের চুক্তিতে আছেন: মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।

ওয়ানডের চুক্তিতে আছেন: মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব।

টি–টোয়েন্টির চুক্তিতে আছেন: নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান।

ওয়ানডে ও টি–টোয়েন্টির চুক্তিতে আছেন: তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

টেস্ট ও ওয়ানডের চুক্তিতে আছেন: মুশফিকুর রহিম

প্রথমবার চুক্তিতে আছেন: তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব।

চুক্তিতে ফিরলেন: নাঈম হাসান।

বাদ পড়লেন: তামিম ইকবাল, ইবাদত হোসেন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত।