দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুমিল্লায় পুলিশের ভূয়া সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুমিল্লায় পুলিশের ভূয়া সদস্য আটক
আটককৃত পুলিশের ভূয়া সদস্য মো. সাগর হোসেন

কুমিল্লার পুলিশের পোশাক পরে বান্ধবীকে নিয়ে রিক্সায় বেড়ানোর সময় মো. সাগর হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চান্দিনার সদর এলাকা থেকে পুলিশের এ ভূয়া সদস্যকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে পুলিশের একটি ভূয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

মো. সাগর হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের মো. তাজুল ইসলাম এর ছেলে।

অভিযুক্ত সাগর পুলিশের পোশাক পরে বান্ধবীকে ছবি তুলেও পাঠায়। এরই মধ্যে ওই বান্ধবীকে নৌ–বাহিনীতে চাকুরী দিবে বলে প্রলোভন দেখাতে শুরু করে ওই যুবক। ওই বান্ধবীর সাথে চলা ঘনিষ্ট সম্পর্কের অপর বান্ধবীকেও ওই চাকুরী দিবে বলে শুক্রবার পোশাক পড়ে চান্দিনায় আসে সাগর হোসেন। বান্ধবীকে নিয়ে রিক্সায় যাওয়ার পথে নজরে পড়ে চান্দিনা থানা পুলিশের।

এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের বিশেষ অভিযানে গেল এক মাসে অস্ত্র, মাদক, চোরাচালানসহ বিভিন্ন মামলায় ২৬৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ২৮টি চোরাই মোটর সাইকেল, অস্ত্র, মাদক, ভারতীয় বিভিন্ন মালামাল ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আফ/দীপ্ত সংবাদ