দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় গলা কেটে ব্যবসায়ীকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় গলা কেটে ব্যবসায়ীকে হত্যা

কুমিল্লায় নগরীতে শাহ আলম নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে নগরীর নেউরা এলাকা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহ আলম নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুরপাড় এলাকার নুরু মিয়ার ছেলে।

শাহ আলমের বড় ভাই ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি জসিম উদ্দিন বলেন, ‌১০ বছর ধরে দক্ষিণ চর্থা থেকে পাশের নেউরা এলাকায় বাড়ি করে সেখানে বসবাস করছিলেন শাহ আলম। ঢুলিপাড়া ও পকেট গেট এলাকায় গ্যারেজের ব্যবসা ছিল তার।


আরও পড়ুন
: মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গ্যারেজে ছিল আলম। ভোরে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন আছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাকিল/ সুপ্তি/ দীপ্ত নিউ