কুড়িগ্রামে শীত বেড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকায় কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে প্রকৃতি ও পথঘাট।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল রবিবার ২৪ নভেম্বর ছিলো ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দিনের বেলা তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হতে থাকে। এদিকে কুয়াশা ও শীতের কারণে বিপাকে পড়েছে ক্ষেতমজুর ও খেটে খাওয়া মানুষগুলো।

অপর দিকে, শীতের কবলে পড়েছে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ ১৬টি নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের হত দরিদ্র মানুষগুলো।

কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায়, গত ১০ দিন ধরে জেলার তাপমাত্রা ১৫- ১৭ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More