শারীরিক অবস্থার অবনতি, কারিনাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হচ্ছে চেন্নাই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জীবন-মৃত্যুর মাঝামাঝি অবস্থানে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার।

জীবন–মৃত্যুর মাঝামাঝি অবস্থানে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। লিভার সংক্রান্ত জটিলতায় অসুস্থ হয়ে শুক্রবার (৮ মে) রাত থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন।

সোমবার (১১ মে) বিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেয়া হবে বলে জানিয়েছেন কারিনার বাবা ও সাবেক জাতীয় দলের ফুটবলার কায়সার হামিদ।

তিনি বলেন, ‘ভিসা হাতে পেয়েছি। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকালে এয়ার অ্যাম্বুলেন্স ওকে চেন্নাই থেকে নিতে আসবে। এখন সবচেয়ে বড় বিষয় হলো ওকে নিরাপদে সেখানে নেয়া এবং দ্রুত চিকিৎসা শুরু করা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

কায়সার হামিদ আরও জানান, কারিনার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি, তবে রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬–২৪–৩৬’।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More