শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
ক্রিকেট

এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

এশিয়া কাপের মিশনে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রবিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়েছেন টাইগার ক্রিকেটাররা।

যদিও জ্বরের কারণে দলের সঙ্গে যেতে পারেননি সহ–অধিনায়ক লিটন কুমার দাস। সুস্থ হয়ে উঠলে সোমবার তার দেশ ছাড়ার কথা রয়েছে। এর বাইরে আলাদা ফ্লাইটে করে যাচ্ছেন পেইসার এবাদত হোসেনের পরিবর্তে দলে জায়গা পাওয়া পেসার তানজিম হাসান সাকিব।

এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুটি দেশে গিয়ে খেলতে হবে বাংলাদেশকে। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কা আর ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবেন সাকিব–শান্তরা।

লিটনকে নিয়ে গণমাধ্যমে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস জানিয়েছেন, ‘লিটনের জ্বর এসেছে। যদিও ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ হয়েছে। লিটন যদি সুস্থ হয় তাহলে রওয়ানা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে আমাদের বিকল্প নিয়ে ভাবতে হবে। জ্বরের কারণে তিনি খেলতে না পারলে সেটা বাংলাদেশের জন্য হবে বড় ধাক্কা।‘

এদিকে দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগতভাবে বড় সাফল্য হবে, যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দোয়া কইরেন যেন ভালো করতে পারি। চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে। মূল জিনিসটা হলো ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। সবাই দোয়া করবেন আমরা যেন সেরা ক্রিকেট খেলতে পারি।‘

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ