শিরোনাম
সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা
দীপ্ত নিউজ
বিনোদন

এবার প্যান্ট ছাড়াই র‍্যাম্পে হাঁটলেন পুরুষ মডেলরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এবার প্যান্ট ছাড়াই র‍্যাম্পে হাঁটলেন পুরুষ মডেলরা!

বিভিন্ন র‌্যাম্প শোতে সবচেয়ে বেশি নারীরাই অংশগ্রহণ করে। এছাড়া মাঝেমধ্যে বিভিন্ন প্রাণীরও র‌্যাম্প শো দেখা যায়। কিন্তু এবার পুরুষ মডেল নিয়ে শোর আয়োজন করল মিলান ফ্যাশন উইক।

২০২৪–এ জেডব্লিউ অ্যান্ডারসনের শোতে জোনাথন অ্যান্ডারসন তার পুরুষ মডেলদের কালো প্যান্টিহোজ পরিয়ে রানওয়েতে নামিয়ে দিয়েছিলেন যা তারা তাদের কালো অন্তর্বাসের ওপরে পরেছিলেন। তিনি ডিজাইনার প্যান্ট বাদ দিয়ে মডেলদের ওভারসাইজড টিশার্ট পরতে বাধ্য করেন এই শোতে।

এই শোয়ের ব্যাকগ্রাউন্ডও ছিল নজর কাড়া। নানা রূপকধর্মী আঁকা, বক্তব্য তুলে ধরা হয়েছিল সেখানে। গোটা সিনের সাইকোলজির সঙ্গে যেন সেই দৃশ্যগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। আর এই কাল্পনিক কালেকশনের ক্ষেত্রেও এই ব্যাকগ্রাউন্ড যে জরুরি ছিল সেটা বলাই বাহুল্য। অত্যন্ত রঙিন ছিল এদিনের এই ফ্যাশন শোয়ের ব্যাকগ্রাউন্ড।

এদিন মডেলদের ওভার সাইজের শার্ট, সোয়েটশার্ট পরে আসতে দেখা যায়। কেউ আবার পরেছিলেন গাউন! গাউন পরে সঙ্গে ব্যাগ নিয়ে হেঁটেছেন। কেউ আবার কেবল প্যান্ট পরেই এদিন ফ্যাশন উইকের ইভেন্টে হাঁটেন।

 

আল / দীপ্ত সংবাদ