উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কক্সবাজার, উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ নুর (৩০) নামে এক রোহিঙ্গা কমিউনিটি লিডারকে (হেড মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উখিয়া ক্যাম্প– ২০ ব্লক– এম /৩২ এর আওতাধীন জনৈক তৈয়ব এর শেল্টারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নুর ( ৩০) ক্যাম্প– ২০ ব্লক– এম/৩২ এর কমিউনিটি লিডার ( হেড মাঝি) এবং আবু ছৈয়দের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্প–২০ এর জনৈক মোজাম্মেল এর মুদি দোকান থেকে নুর তার নিজের শেল্টারে যাচ্ছিল। এসময় জনৈক তৈয়ব–এর শেল্টারের সামনে পায়ে হেঁটে চলার পথে অজ্ঞাতানামা ৪/৫ জন সন্ত্রাসী তাকে অন্ধকারে এলোপাতাড়ি মুখে ও গলায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

পরে স্থানীয় লোকজন ও পরিবার তাকে উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মো. আরিফ হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More