দীপ্ত নিউজ
বিনোদন

ঈদ উল আযহায় আসছে পারভীন লিসার ‘কেমন কারিগর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদ উল আযহায় আসছে পারভীন লিসার ‘কেমন কারিগর’
পারভীন লিসা

আসছে ঈদ উল আযহায় রিলিজ হচ্ছে সংগীত শিল্পী পারভীন লিসার একক মৌলিক গান “কেমন কারিগর“।

গানটির কথা লিখেছেন মাহমুদ শাওন এবং চমৎকার কথায় সুর দিয়েছেন এই সময়ের তরুণ সুরকার পলাশ লোহ। উল্লেখ্য পলাশ লোহ এর আগে পারভীন লিসার আরো তিনটি গান এর সুর করেছেন।

গানটির মিউজিক করেছেন গুণী মিউজিশিয়ান বেলাল হোসাইন চঞ্চল। পারভীন তার শ্রোতাদের উদ্দেশ্যে বলেন গানটির লিরিক এক কথায় অসাধারণ। মাহমুদ শাওন ভাই এরসাথে এটি আমার প্রথম কাজ। সুর নিয়ে বলবো পলাশ লোহ দাদা বরাবরই অনেক ভালো সুর করেন। এর আগে দাদার সুরে গান করেছি। আর চঞ্চল ভাইয়ের মিউজিকে গানটি আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠবে আশা করছি।

আসছে ঈদুল আযহায় পারভীন লিসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটি রিলিজ হবে। পারভীন জানান এই ঈদে তার ভক্ত ও শ্রোতাদের জন্য এটি তার ঈদ উপহার । সবাই ভালো ভালো বাংলা গান শুনবেন এবং বাংলা গানের সাথেই থাকবেন ভক্তদের উদ্দেশ্যে এমনটিই চাওয়া পারভীনের।

আল/ দীপ্ত সংবাদ