// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

ইতিহাসের পাতায় নাম লিখলাম- চিত্রনায়ক ফেরদৌস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা–ভাঙ্গা অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ট্রেনে পদ্মা পার হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছান চিত্রনায়ক ফেরদৌসও।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা–ভাঙ্গা অংশের উদ্বোধনে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন এ অভিনেতা।

তখন বিশেষ এ মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, ‘আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।‘

প্রসঙ্গত, আসন্ন নির্বাচনে কুমিল্লা–২ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান চিত্রনায়ক ফেরদৌস। এর আগে, নায়ক ফারুকের মৃত্যুর পর তার নির্বাচিত আসন ঢাকা ১৭–এর উপ নির্বাচনে মনোনয়নপত্র কিনেছিলেন ফেরদৌস। কিন্তু আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More