দীপ্ত নিউজ
শিক্ষা

ইউজিসির নতুন চেয়ারম্যান এস এম এ ফায়েজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইউজিসির নতুন চেয়ারম্যান এস এম এ ফায়েজ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যান হিসেবে অধ্যাপক এস এম এ ফায়েজের মেয়াদ হবে চার বছরের। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন–ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। এ নিয়োগ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর।

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর গত ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে ইউজিসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন ইউজিসির নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।

আল/ দীপ্ত সংবাদ