দীপ্ত নিউজ
বিনোদন

আস্থার জায়গা পেলেন মাহি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আস্থার জায়গা পেলেন মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি তার দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজের অনুভূতিগুলো ভক্ত–অনুরাগীদের সঙ্গে শেয়ার করছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন মাহি। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন-‘আস্থার আস্তানা।’

ছবিতে দেখা যায়, একটি বাসার সিঁড়িতে বসে তার সঙ্গে পোজ দিচ্ছেন– জয় চৌধুরী, শিরিন শিলা, শিপন মিত্রসহ আরও অনেকে।

তবে সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক পোস্টে মাহিয়া মাহি লিখেছেন, ‘একটা আস্থার জায়গা হলেই চলবে, একটা মানুষের মতো মানুষ হলেই চলবে, একটুখানি যত্ন নিও ছেলে। ’

আরও পড়ুন: জীবনসঙ্গীর খোঁজে মাহি !

এর আগে গত ২১ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে মাহি জানান ভীষণ একা লাগছে তার।

মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে।

সুপ্তি/ দীপ্ত নিউজ