শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা কাউকে ভয় পাই না: আশরাফ হাকিমি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনাল খেলা মরক্কো ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে অন্যতম পরাশক্তি ব্রাজিলের।

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনাল খেলা মরক্কো ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে অন্যতম পরাশক্তি ব্রাজিলের।

মাঠে নামার আগে মরোক্কান শিবিরে বইছে আত্মবিশ্বাসের হাওয়া। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের অন্যতম সেরা তারকা ও পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি জানান, ব্রাজিলকে সমীহ করলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি যে সহজ হবে না’, স্বীকার করে হাকিমি বলেন, ‘ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং তাদের দলে বিশ্বমানের সব খেলোয়াড় রয়েছে। তবে আমরা কাউকে ভয় পাই না। বিশ্বকাপে আমরা প্রমাণ করেছি যে কোনো দলের বিপক্ষে আমরা সমানতালে লড়তে পারি। আমাদের লক্ষ্য কেবল ভালো খেলা নয়, আমরা ম্যাচটি জিততে চাই।’

তিনি বলেন,‘বিশ্বকাপে কোনো দলকে আগে থেকে ফেবারিট বলা যায় না। দুই দলেরই ভালো মানের খেলোয়াড় রয়েছে। ম্যাচটি হবে সমানে সমান লড়াইয়ের। আমরা আশা করছি ভাগ্য আমাদের পক্ষে থাকবে এবং সুযোগগুলো কাজে লাগাতে পারব। আমার কাছে কোনো দলই স্পষ্ট ফেবারিট নয়।’

ব্রাজিল দলে ভিনিসিয়ুস জুনিয়র বা রদ্রিগোর মতো তারকাদের রুখতে রক্ষণভাগকে বাড়তি সতর্ক থাকতে হবে বলে জানান এই রাইটব্যাক।

আশরাফ হাকিমি বলেন, ‘আমরা ভিনিসিয়ুসের সামর্থ্য সম্পর্কে জানি। এর আগে কয়েকবার তার বিপক্ষে খেলেছি। সে অসাধারণ একজন ফুটবলার। তবে আমি প্রস্তুত এবং বিশ্বাস করি, আমরা ভালো করব।’

তিনি আরও বলেন, ‘সমর্থকরাই আমাদের দ্বাদশ খেলোয়াড়। তাদের অকুণ্ঠ সমর্থন মাঠে আমাদের বাড়তি শক্তি জোগায়। ব্রাজিলের বিপক্ষে আমরা আমাদের সেরাটা উজাড় করে দেব এবং সমর্থকদের আরেকটি স্মরণীয় রাত উপহার দেওয়ার চেষ্টা করব।’

দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০২৩ সালে। ২৫ মার্চ টাঙ্গিয়ারে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ২১ ব্যবধানে জয় পেয়েছিল মরক্কো।

উল্লেখ্য, রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪ টায় মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘সি’এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More