শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন কবে, জানালো ইরান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ আগামী ৯ জুলাই দাফন করা হবে বলে ঘোষণা করেছে ইরান।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ আগামী ৯ জুলাই দাফন করা হবে বলে ঘোষণা করেছে ইরান।

দেশটির সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে তার বিদায়ী অনুষ্ঠান, জানাজা ও দাফনের বিস্তারিত সময়সূচি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজধানী তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় ৪ ও ৫ জুলাই (মুহাররম মাসের ১৯ ও ২০ তারিখ) মরহুম নেতার বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই তেহরানে এবং ৭ জুলাই পবিত্র শহর কোমে জানাজা ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

সবশেষ চূড়ান্ত জানাজা শেষে আগামী ৯ জুলাই মাশহাদে অবস্থিত ইমাম রেজা (.)-এর মাজারে সমাহিত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি।

উল্লেখ্য, চলতি বছর ২৮ ফেব্রুয়ারি নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব গ্রহণ করেন আলি খামেনি। এর এক দশক আগে তিনি ইরানে ইসলামি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। তার মৃত্যুর পর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন তাঁর ছেলে মোজতবা খামেনি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More