দীপ্ত নিউজ
প্রবাস

আমিরাতে প্রবাসীদের ঈদ উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আমিরাতে প্রবাসীদের ঈদ উদযাপন
দুবাইয়ে আল বারাহা ঈদগাহে সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত। ছবি: দীপ্ত সংবাদ

মধ্যপ্রাচ্যে দেশ সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা।

বুধবার (১০ এপ্রিল) সকাল ৬.২০ মিনিটে দেশটির বাণিজ্যক নগরী দুবাইয়ের আল বারাহা ঈদগাহ ময়দানে দেড় লাখ মুসল্লিদের উপস্থিতিতে সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে দেশটির অন্যান্য প্রদেশ শারজাহ সিটি, হামরিয়াহ, আল দাইদ, আল বাতাহ, আল মাদাম, মালিহা, আবুধাবি শহরে আল আইন, আজমান, উম্ম আল কুইন, রাস আল খাইমাহ ও ফুজাইরাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাত শেষে প্রবাসীরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

অন্যদিকে আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর ও দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

মাহাবুব হাসান হৃদয়/এজে/দীপ্ত সংবাদ