অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন বরেণ্য বুদ্ধিজীবী: জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বাংলা একাডেমি সভাপতি, প্রাবন্ধিক, গবেষক, রাষ্ট্রচিন্তাবিদ, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

রবিবার (৫ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত একটি শোকবার্তা প্রকাশ করা হয়।

শোক বার্তায় বিশ্ববিদ্যালয় ভাইস–চ্যান্সেলর বলেন, “অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন দেশের একজন বরেণ্য বুদ্ধিজীবী এবং সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার অন্যতম রূপকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তাঁর দিকনির্দেশনা ও অবদান আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, সাহিত্য, রাজনীতি, দর্শন ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ প্রগতিশীল চিন্তাবিদ ও অসামান্য শিক্ষাবিদকে হারাল।“

সদ্যপ্রয়াত এই গুণী অধ্যাপকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More