শিরোনাম
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্য চান রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান ২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল এবং কার্যকর করার আহ্বান রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আবারো কর্মী ছাঁটাই কর্মী মাইক্রোসফটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারো কর্মী ছাঁটাই কর্মী মাইক্রোসফটে

আবারো কর্মী ছাঁটাই করল টেক জায়ান্ট মাইক্রোসফট। মঙ্গলবার (২৮ মার্চ) মাইক্রোসফটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

প্রযুক্তি জায়ান্টগুলোতে কর্মী ছাঁটাইয়ের হিড়িক যেন থামছেই না। ব্যয় কমাতে একের পর এক কর্মী ছাঁটাই করে চলেছে প্রতিষ্ঠানগুলো।

চলতি বছরের জানুয়ারিতে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশ। এরই ধারাবাহিকতায় আবারও কর্মী ছাঁটাই করল প্রতিষ্ঠানটি। এর আগে গত ২ বছরে একাধিকবার কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, মাইক্রোসফটের বেলভিউ ও রেডমন্ডের অফিস থেকে ৫৫৯ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ফলে মাইক্রোসফটে ছাঁটাই হওয়া মোট কর্মীর সংখ্যা এখন ২ হাজার ৭০০।

এ ছাড়া কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি নিজেদের বেলভিউ শহরের সিটি সেন্টার প্লাজা ভাড়ায় দিচ্ছে মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে, ‘হোম অফিস‘ ও ব্যাপক ছাঁটাইসহ মন্দার কারণে প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, গত বছরের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট কর্মী ছিল ২ লাখ ২১ হাজার। এদের মধ্যে ১ লাখ ২২ হাজার জন যুক্তরাষ্ট্রে ও বাকি ৯৯ হাজার বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছে।

যূথী/ দীপ্ত সংবাদ