রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল মেম্বারকে (৩০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার ব্রাক্ষন্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ।

গ্রেপ্তারকৃত মো.সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য ও মাদক বিক্রিতা মকবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বিগত ইউপি নির্বাচনে ক্ষমতার দাপট দেখিয়ে সোহেল ইউপি সদস্য নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর থেকে সে আরো বেপোরোয়া হয়ে উঠে। সব শেষ উপজেলা আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা করে সোহেল বাহিনী।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, সোহেল তালিকা ভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রিতা। দীর্ঘ দিন ধরে মাদক বিক্রির সাথে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। তার পরিবারও মাদকের সাথে জড়িত। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে সন্ত্রাসী ও মাদকসহ ৮/১০টি মামলা রয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত সোহেলকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হবে।

 

গৌতম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More