আওয়ামী লীগ সাধারণ মানুষের দল: শিক্ষা উপমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন আওয়ামী লীগ সাধারণ মানুষের দল। রবিবার (১৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরীর কাজীরদেউরী মোড়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে যুবলীগ নেতা জয়নাল আবেদীন টিপু ব্যবস্হাপনায় পাঁচশত অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সর্বদা মানুষকে কীভাবে সাহায্য করা যায় সেই কথা ভাবেন। তাঁর দেখাদেখি আমাদের দলের সব নেতাকর্মী সর্বদা মানুষের কল্যাণে এগিয়ে আসে। কিন্তু বিএনপি ঠিক তার বিপরীত, তারা শুধু রমজান মাস নয়, অনেক দুর্যোগ–সংকট গেল কিছুতেই জনগণ বিএনপিকে পাশে পায়নি। এদের বিষয়ে আমাদের সবাইক সচেতন থাকতে হবে।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের অর্জন, দুর্যোগ, দুর্বিপাক সব সময় আওয়ামী লীগই মানুষের পাশে ছিল, এখনো আছে।

আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি এডভোকেট মোঃ ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চকবাজার থানা আওয়ামীলীগের সহ–সভাপতি শেখ হারুনুর রশীদ, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আনজুমান আরা বেগমসহ আরও অনেকে। পরে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনু/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More