দীপ্ত নিউজ
ক্রিকেট

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মাহমুদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মাহমুদুল্লাহ

 

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করার পর আইসিসি ওয়ানডে ব্যাটার র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

এই অভিজ্ঞ মিডল অর্ডারের অবস্থান ৫২ নম্বরে। তবে দুই ধাপ পিছিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক আছেন ৪৪ নম্বরে।

ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পেছালেও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে সাকিব। দ্বিতীয় অবস্থানে আছেন আফগান অলরাউন্ডার নবি।

ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় অবস্থানে ভারতীয় ওপেনার শুভমান গিল। ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। দ্বিতীয় অবস্থানে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।

 

এসএ/দীপ্ত নিউজ