অভিনেত্রী পুনম পান্ডে মারা গেছেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মাত্র ৩২ বছর বয়সেনা ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের আলোচিত মডেল–অভিনেত্রী পুনম পাণ্ডে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) অভিনেত্রীর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টে লেখা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যানসারে হারিয়েছি। দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই।’

তরুণ এই অভিনেত্রীর অকালমৃত্যুতে শোকাহত বলিপাড়া। ইনস্টাগ্রাম পোস্টটি আসার সঙ্গে সঙ্গে তা হতবাক হয়ে গেছেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে। কিছু সংখ্যক ভক্তের দাবি ছিল, হয়তো বা কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল।

উল্লেখ্য, ভারতের কানপুরে জন্ম পুনম পাণ্ডের। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু। ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। তবে খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তাঁর গায়ে সেঁটে যায় ‘অ্যাডাল্ট স্টার’ তকমা। পুনমকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপে’।

প্রসঙ্গত, ২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলে নিজের কাপড় খোলার কথা বলেওই সময়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। তবে যদিও শেষ পর্যন্ত আর সেটা করেননি তিনি।

আরও পড়ুন: সিদ্ধান্ত বদলালেন মাহিয়া মাহি; ফিরছেন অভিনয়ে

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More