শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
অর্থনীতি

হায়ার বাংলাদেশ চালু করল ২৪/৭ কল সেন্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হায়ার বাংলাদেশ চালু করল ২৪/৭ কল সেন্টার

হায়ার বাংলাদেশ গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা ‘কল সেন্টার‘ সেবা চালু করেছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ১৭টি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার ও ৭টি ডাইরেক্ট সার্ভিস সেন্টার যুক্ত করে আফটার–সেলস সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে।

এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা সপ্তাহের ৭ দিন, ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সাপোর্ট পাবেন। বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে প্রথমবারের মতো এমন সেবা চালু করে ‘হায়ার‘ গ্রাহক সেবার নতুন মানদণ্ড স্থাপন করেছে—যা দ্রুত রেসপন্স, উন্নত সেবা মান এবং সার্বক্ষণিক সহায়তা নিশ্চিত করবে।

বর্ধিত সার্ভিস অবকাঠামো দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলে মানসম্মত ও নির্ভরযোগ্য টেকনিক্যাল সাপোর্ট প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব. ওয়াং শিয়াংজিং এবং হেড অব সার্ভিস জনাব ফজলুল হক।

অনুষ্ঠানে জনাব ওয়াং শিয়াংজিং বলেন, “গ্রাহক সন্তুষ্টি হায়ার–এর বৈশ্বিক ভিশনের মূল কেন্দ্রবিন্দু। ২৪/৭ কল সেন্টার চালু এবং সার্ভিস নেটওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে আমরা দেশের সর্বত্র দ্রুত, নির্ভরযোগ্য ও সুবিধাজনক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই উদ্যোগ হায়ার বাংলাদেশের গ্রাহক সেবার অভিজ্ঞতা উন্নয়ন এবং সার্ভিস সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন।

 

যোগাযোগের:

কল সেন্টার: ১৬৬৭৮ /০৮০০০০০১৬৬৭৮ /+৮৮০ ৯৬৬৬–৮৮০০৯৯ (হোয়াটসঅ্যাপ)

ওয়েবসাইট: https://haier.com/bd

 

মাসুদ/এসএ