শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বিনোদন

মা হারালেন অভিনেতা জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মা হারালেন অভিনেতা জামিল

মীরাক্কেল খ্যাত অভিনেতা জামিল হোসেনের মা রহিমা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

রববার (১৯ মে) রাত সোয়া ৯ টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

নাট্যকার শামীম সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জামিল হোসেনের মা মারা গেছেন। গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে তিনি মৃত্যুবরণ করেন।

ভারতের জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’ দিয়ে সবার কাছে পরিচিতি পান জামিল হোসেন। এরপর থেকে তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ