শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বিনোদন

বিচার চাইলেন শাকিব খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিচার চাইলেন শাকিব খান

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় উত্তাল দেশ। এবার এ তালিকায় নাম লেখালেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান।

নিজের ফেসবুকে তিনি হ্যাশ ট্যাগ দিয়ে বিচার চাইলেন এই চিত্রনায়ক। শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘জাস্টিস ফর আছিয়া। উই ওয়ান্ট জাস্টিস।’

এই মুহূর্তে হাসপাতালে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে ৮ বছরের সেই শিশু। এদিকে সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে শিশুটির অচেতন অবতার। এমন মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনা স্বাভাবিকভাবে মানুষের মনে দাগ কেটেছে; তাই তো দেশের তারকাঅঙ্গনও চুপ থাকতে পারল না সেই শিশুটিকে নিয়ে।

রবিবার দুপুরে শাকিব খানের দেয়া পোস্টটি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। তার অনুসারীরা প্রতিবাদে সরব হওয়ায় বাহবা দিয়ে মন্তব্য করতে দেখা যায়। তবে বিষয়টি নিয়ে শাকিব প্রতিবাদ করলেও দেশের অনেক তারকাকে এখনও মুখ খুলতে দেখা যায়নি।

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আল