বায়ুদূষণের শীর্ষে দোহা, ঢাকায় সহনীয়

Avatar photoAl Amin & Avatar photoAdib Jamal

বায়ুদূষণের শীর্ষে আজ কাতারের দোহা। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। দূষণের তালিকায় ৩১ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম।

রবিবার (১৬ জুলাই) সকাল ৯টা ৪ মিনিটে দূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকের তালিকায় ৩১ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা এবং স্কোর ৬৫ অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা দোহার স্কোর ১৬২ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শহরটির স্কোর ১৫৩। এর অর্থ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

 

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More