শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বিনোদন

বাবার কবরেই শায়িত শাফিন আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাবার কবরেই শায়িত শাফিন আহমেদ

বাবার কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। দাফনের সময় সঙ্গে ছিলেন ভাই হামিন আহমেদ ও তাহসিন আহমেদসহ শাফিনের স্বজন এবং মাইলস সদস্যরা।

এর আগে জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে শাফিনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় শাফিনকে শেষবারের মত দেখতে উপস্থিত হয়েছিলেন গীতিকার, সুরকার প্রিন্স মাহমুদ, সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, আঁখি আলমগীর, পলাশ, গীতিকার কবির বকুলসহ সংগীতাঙ্গনের অনেকে। এ ছাড়া শাফিন আহমেদের বন্ধুবান্ধব, স্বজন, ভক্তরা জানাজায় অংশ নেন এবং তাকে শ্রদ্ধা জানান।

এরপরে বনানী কবরস্থানে বাবা সংগীতগুরু কমল দাশগুপ্তর কবরে সমাহিত করা হয় শাফিন আহমেদকে। এর পাশেই রয়েছে শাফিনের মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগমের কবর।

গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শাফিন আহমেদের প্রয়াণ ঘটে। এরপর সেখানেই শাফিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মৃত্যুর চার দিন পর গতকাল ২৯ জুলাই ঢাকায় তার মরদেহ আনা হয়।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ