বাজেটের সব তথ্য যে ওয়েবসাইটে পাওয়া যাবে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২০২৪–২৫ অর্থবছরের বাজেট আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। টানা চতুর্থ মেয়াদে গঠিত বর্তমান সরকার ও দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট এটি।

এর আগে বুধবার (৫ জুন) শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট (www.mof.gov.bd) এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে (www.nbr.gov.bd) বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবেন।

এর পাশাপাশি দেশ বা বিদেশ থেকে budgetfeedback@finance.gov.bd–এ ইমেইলের মাধ্যমে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বাজেট উপস্থাপনের পরদিন (শুক্রবার) বেলা ৩টায় ২০২৪–২৫ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

প্রসঙ্গত, ২০২৪–২৫ অর্থবছরের বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট। এ ছাড়া বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট এটি।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More