শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বরিশালে পুলিশ কনস্টেবলকে মারধর, ছাত্রলীগ সম্পাদকসহ আটক ৩

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বরিশালে পুলিশ কনস্টেবলকে মারধর, ছাত্রলীগ সম্পাদকসহ আটক ৩

বরিশালের আগৈলঝাড়ায় মোটরসাইকেলের সংঘর্ষকে কেন্দ্র করে এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলা পরিষদের সামনা এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জাকির, জিয়া ফরিয়া এবং জহিরুল। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন আগৈলঝাড়া থানার ওসি।

ওসি গোলাম ছরোয়ার জানান, শনিবার ইফতারির পূর্ব মূহুর্তে কনস্টেবল গুদেব দায়িত্বপালন শেষে মোটরসাইকেলযোগে থানায় ফিরছিল পথের মধ্যে উপজেলা সদরের বিএইচপি কেন্দ্রীয় মসজিদ এলাকায় তার মোটরসাইকেলের সঙ্গে ছাত্রলীগের একটি বহরের সংঘর্ষ হয়। এতে আগৈলঝাড়া থানার কনস্টেবল গুদেব এবং উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকিরের বাইকে সংঘর্ষে উভয়ে সামান্য আহত হয়। এতে খুব্ধহয়ে জাকিরের বাইকের সহযোগিরা গুদেবকে মারধর করে, তিনি পুলিশের কনস্টেবল পরিচয় দেয়ার পরও তাকে তারা মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে।

এ ঘটনায় মামলা দায়ের করে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ