শিরোনাম
২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’ সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ২০টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ ইনানীতে গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন শরীয়তপুরে আ. লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন ঢাকায় ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’, অংশ নিলেন ৫ হাজার তরুণ স্থায়ী ঠিকানা গোপালগঞ্জে কিন্তু বর্তমানে ঢাকায় থাকেন; বন্ধ অনেকের মোবাইল ব্যাংকিং
দীপ্ত নিউজ
শিক্ষা

সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যার কারণে সিলেট বিভাগে স্থগিত করা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

তিনি বলেন, সার্বিক দিক বিবেচনায় সিলেট বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ৯ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে। অর্থাৎ, আগের সূচিতে ৯ জুলাই থেকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো অনুষ্ঠিত হবে। আর এর আগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা, সেগুলোর সূচি পরে জানানো হবে।

তপন কুমার আরও বলেন, সিলেট বোর্ড ছাড়া আগামী ৩০ জুন সারাদেশে এইচএসসি ও সমমানে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ৩০ জুন সারাদেশে ২ হাজার ২৭৫টি কেন্দ্রে ৯ হাজার ৪৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, চলতি বছর সিলেট বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮২ হাজার ৪১৭ জন পরীক্ষার্থী রয়েছেন। এ বোর্ডের অধীনে কেন্দ্রের সংখ্যা ৮৭টি।

 

সুপ্তি/এসএ/দীপ্ত সংবাদ