সোমবার, মে ২৫, ২০২৬
সোমবার, মে ২৫, ২০২৬

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বগুড়া জেলার নওগাঁ-বগুড়া মহাসড়কে বাস ও অটোরিকশা সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বগুড়া জেলার নওগাঁবগুড়া মহাসড়কে বাস ও অটোরিকশা সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনকাজীপাড়া এলাকার বাবুল তালুকদারের স্ত্রী জেসমিন খাতুন (৪৫) ও তার মেয়ে তণু আক্তার (২০)

বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, দুপচাঁচিয়া উপজেলায় চিকিৎসক দেখিয়ে মামেয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। বিকালে কাজীপাড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে বগুড়ানওগাঁ মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী এভারগ্রীন পরিবহনেরএকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশা চালক শাওন মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কাহালু ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. সবুজ মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠান।

কাহালু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত মামেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবার সদস্যদের হস্তান্তর করা হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More