শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বিনোদন

পঞ্চগড় যাবেন শবনম ফারিয়া, পরামর্শ দিলেন সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পঞ্চগড় যাবেন শবনম ফারিয়া, পরামর্শ দিলেন সারজিস

অভিনেত্রী শবনম ফারিয়াকে ইদানীং অভিনয়ে নিয়মিত পাওয়া না গেলেও সামাজিক মাধ্যমে বেশ সরব দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর স্ট্যাটাস নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হয়ে থাকে হরহামেশা। তবে এবার তার স্ট্যাটাসের চেয়ে বেশি আলোচিত হয়েছে ওই পোস্টের এক মন্তব্য!

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় নিজ ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী লিখেন, ‘পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম এর মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?’

মুহূর্তের মধ্যে পঞ্চগড় বা এর আশপাশের একাধিক নেটিজেন অভিনেত্রীকে প্রয়োজনীয় তথ্য দিতে শুরু করেন।

এরমধ্যে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলম।

তিনি লেখেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম!’

শবনম ফারিয়ার চোখেও পড়েছে সেই মন্তব্য। তিনি সারজিস আলমকে লিখেছেন, ‘ধন্যবাদ সারজিস’।

মুহূর্তের মধ্যেই সেই কমেন্ট ভাইরাল হয়ে যায়। প্রায় এক হাজার মানুষ ওই কমেন্টে নানা ধরনের রিপ্লাই করেছেন।

 

এসএ